ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মির্জা আব্বাসকে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১২:৫৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:৫৫:১১ অপরাহ্ন
সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মির্জা আব্বাসকে ফাইল ছবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকালে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ করে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বিমান বন্দর থেকে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে ওনাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, সেখানকার চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। ওনারা বলেছেন, জেনারেল হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে মির্জা আব্বাসকে। ডাক্তাররা ওনাকে দেখেছেন। সাড়ে তিন ঘণ্টা ভ্রমণে অসুবিধা হয়নি, উনি নিরাপদে আছেন।

তার আগে সকাল সাড়ে ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এর আগে গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ