ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগ, ইরানে গ্রেফতার ৫০০

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১০:২১:২০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১০:২১:২০ পূর্বাহ্ন
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগ, ইরানে গ্রেফতার ৫০০ ফাইল ছবি
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।

রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যারা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন।

তবে এই ব্যক্তিদের ঠিক কবে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাদান।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ