ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৭:৫৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৭:৫৬:৪৮ অপরাহ্ন
​মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি ​ছবি: সংগৃহীত
এবারের অমর একুশে বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ড. সেলিম রেজা।

রোববার (১৫ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ড. সেলিম রেজা বলেন, এবার ১৪ মার্চ পর্যন্ত ১৭৭১টি নতুন বই মেলার তথ্যকেন্দ্রে জমা হয়েছে। প্রকাশিত সকল বই তথ্যকেন্দ্রে জমা না হওয়ায় প্রকাশিত নতুন বইয়ের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। নিবন্ধনকৃত মোট মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা ২৫২টি।

তিনি বলেন, বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট ৫৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি মিডিয়া ও স্বাস্থ্য সেবাকারী প্রতিষ্ঠান, প্রকাশনা প্রতিষ্ঠান ৫৭০টি। এর মধ্যে ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ দিনে তাদের মোট বিক্রির পরিমাণ ৭ কোটি টাকা। সে ক্ষেত্রে গড় হিসেবে ৫৭০টি প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি টাকা।

বইমেলা উদ্‌যাপন কমিটির সদস্য সচিব বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণরূপে মওকুফ করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠান স্টল ভাড়ার অর্থ বাবদ অর্থ জমা দিয়েছেন, তাদের জমাকৃত অর্থ ফেরত দেওয়া হচ্ছে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ