ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

'জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশে যোগাযোগ করা হচ্ছে'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৪:৫৪:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৪:৫৪:৪০ অপরাহ্ন
'জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশে যোগাযোগ করা হচ্ছে' ​ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে সৃষ্ট সংকটে জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। এজন্য প্রয়োজনে আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন খাত থেকে কাটছাট করে নিজস্ব উৎস থেকে অর্থ সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যামিলি কার্ডে কোনো রাজনীতিকরণ করা হয়নি। কৃষক কার্ড প্রদানেও রাজনীতিকরণ করা হবে না। যিনি যোগ্য, তিনিই কৃষক কার্ড পাবেন। যদিও আগে এসব ক্ষেত্রে রাজনীতিকরণ করা হত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ