ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি তেল সংকটে বন্ধ স্পিডবোট, লঞ্চ বন্ধের শঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০২:২৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০২:৫৩:১৪ অপরাহ্ন
জ্বালানি তেল সংকটে বন্ধ স্পিডবোট, লঞ্চ বন্ধের শঙ্কা সংবাদচিত্র: সংগৃহীত
রাঙামাটিতে জ্বালানি তেলের সংকটে বন্ধ রয়েছে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস। এতে দুর্ভোগে নৌপথে যাতায়তকারী হাজারো মানুষ। এছাড়া বন্ধের হয়ে যাওয়ার আশঙ্কা যাত্রীবাহী লঞ্চ চলাচল। রোববার (১৫ মার্চ) সকাল থেকে জ্বালানি তেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। যদিও সরকার ডিপু থেকে রেশনিং উঠিয়ে দিলেও মাঠ পর্যায়ে কোন প্রভাব পড়েনি।

রাঙামাটি জেলার সঙ্গে নৌপথে যোগাযোগ ছয়টি উপজেলার। জ্বালানির সংকটে এতে দুর্ভোগে নৌপথে যাতায়তকারী হাজারো মানুষ। ঈদে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে অশঙ্কা লঞ্চ মালিক সমিতির। প্রতিদিন বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে ১২ থেকে ১৫ টি যাত্রীবাহী স্পিডবোট চলাচলা করলেও তেলের সংকটে আজ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে উপজেলাগুলোতে তেলের সংকট থাকায় কৃষি জমিতে সেচের কাজ ব্যাহত হচ্ছে। পণ্যপরিবহনেও দেখা দিয়েছে সমস্যা।

রাঙামাটি যাত্রীবাহী স্পিডবোটের লাইন ম্যান মো. মহি উদ্দিন জানান, রাঙামাটি থেকে লংগদু, বাঘাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলায় যাত্রীবাহী স্পিডবোটের চলাচল করে। অকটেন না পাওয়ায় সকাল থেকে কোন বোট ছাড়া হয়নি। যাত্রীরা এসে ঘুরে যাচ্ছে। প্রশাসন নজর না দিলে ঈদে ঘরমুখো মানুষের কষ্টের শেষ থাকবে না। রাঙামাটি অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম জানান, আমরা মূলত ঘাটেথাকা পাম্পগুলো থেকে তেল নিয়ে থাকি। ঘাটের পাম্পগুলোতে গত এক সপ্তাহ ধরে তেল পাওয়া যাচ্ছে না। পরে পাম্পগুলো থেকে ড্রামে করে তেল সংগ্রহ করে চালিয়ে গেলেও পাম্পগুলো থেকে পর্যাপ্ত তেল দিচ্ছে না।  তিনি আরও বলেন, আমাদের প্রতিদিন বারোশো থেকে তেরোশো লিটার তেলের চাহিদা। যা দিয়ে প্রায় ৪০টি লঞ্চ চলাচল করে। ঈদে এটি আরও চাহিদা বেড়ে যায়। এভাবে হলে ঈদের আগেই লঞ্চ বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে জেলা প্রশসাক নাজমা আশরাফী জানান, জ্বালানি তেল সংকট নিরসনে কাজ করছে প্রশাসন। খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। লঞ্চ, স্পিডবোট ও ট্যুারিস্ট বোটগুলো যাতে চলাচল করতে পারে তার ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ