আরও ৫ নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৩-২০২৬ ০৬:২৯:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৩-২০২৬ ০৮:১১:৩৫ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি কর্পোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি কর্পোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর সিটি কর্পোরেশনে এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ৬টি সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর-এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে মোট ১১টি সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সদ্য নির্বাচিত বিএনপি সরকার। এর বাইরে আছে কেবল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সেখানে আদালতের রায়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স