ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৫:১৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৫:১৫:০৮ অপরাহ্ন
​কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত ফোকাস বাংলা নিউজ
‘নদী বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ মানববন্ধন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে একর্মসূচি পালিত হয়। 

আজ শনিবার বিকালে আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধনে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, নজরুল ইসলাম প্রমুখ। এসময় পরিবেশ সংগঠক আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিবসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা আন্ধারমানিকসহ এখানকার সকল নদীর সীমানা চিন্হিত করা, দখল-দূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে নদীতে কাগজের নৌকা ভাসানো হয়। এই কর্মসূচিতে পরিবেশ কর্মী ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ