ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১২:৪৩:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১২:৪৩:৩৬ অপরাহ্ন
ইরানে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক দিনে ইরানের ওপর আরও কঠোর হামলা চালানো হবে। তিনি ইরানের নেতাদের কড়া ভাষায় সমালোচনা করে তাদের ‘বিকৃত ও জঘণ্য মানুষ’ বলে উল্লেখ করেন। খবর দ্য গার্ডিয়ানের।শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থাপনায় ২০০টির বেশি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের নেতারা এখন লুকিয়ে আছেন। তিনি আরও দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই ইরানে। লেবাননেও সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ইরান ও তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল লেবাননেও বিমান হামলা অব্যাহত রেখেছে। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ