ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস। শুক্রবার (১৩ মার্চ) রাতে তার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকদের পরামর্শ সাপেক্ষে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি আছে বলেও তিনি জানান একই দিন বিকালে সম্পন্ন হয় প্রথম দফার অস্ত্রোপচার। মেডিক্যাল বোর্ড থেকে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানানো হয়।

ওই দিন জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। তবে অসুস্থতার কারণে সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। মির্জা আব্বাসের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ