ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাতীয় গ্রীড লাইনে ত্রুটি

হঠাৎ বিকট শব্দ, বন্ধ হয়ে গেল আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৭:১৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৭:১৮:১৭ অপরাহ্ন
হঠাৎ বিকট শব্দ, বন্ধ হয়ে গেল আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় গ্রীড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ দুইটি ইউনিট বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রীড লাইনে প্রায় সাড়ে ৫'শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। ফলে প্রায় দেড় হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র ২২৫ মেগাওয়াটে।

বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সুত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল ৫টি ইউনিটের মধ্যে বৃহৎ ৩টি ইউনিটে সাড়ে ৭শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল পৌনে ৩টায় বিকট শব্দে ৪'শ মেগাওয়াট (নর্থ) ও ৪'শ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রীডে সাড়ে ৫'শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির উৎপাদন নেমে আসে ২২৫ মেগাওয়াটে। এছাড়া গ্যাস সংকটের কারণে ৪শ মেগাওয়াট(সাউথ) ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট ২টি দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। এতে প্রায় দেড় হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের বর্তমানে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। 

এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো: আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ - ভুলতা ৪০০কেভি গ্রীড লাইনে ত্রুটির কারণে শুক্রবার দুপুর আড়াইটার পর হঠাৎ ট্রীপ করে ৪'শ মেগাওয়াট (নর্থ) ও ৪'শ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। গ্রীড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।  আশুগঞ্জ - ভুলতা ৪০০কেভি গ্রীড লাইনে ত্রুটিমুক্ত করে রাতের মধ্যে ইউনিট ২টি চালু করা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮'শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ২টি ইউনিটে সাড়ে ৫'শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এছাড়া গ্যাস সংকটের কারণে ৪'শ মেগাওয়াট(সাউথ) ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট ২টি দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ