ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবি নিরাপত্তা পরিষদের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৩০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৫৩:৪২ অপরাহ্ন
​উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবি নিরাপত্তা পরিষদের ​ছবি: সংগৃহীত
উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বুধবার (১১ মার্চ) পরিষদ একটি প্রস্তাব পাস করে বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।’

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে (দুইটি দেশ ভোটদানে বিরত ছিল) ‘বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে ইরানের সমস্ত হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।’

একই সঙ্গে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করার লক্ষ্যে ইরানের যেকোনো পদক্ষেপ বা হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবে। এই নৌপথটি বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর ওপর আঘাত হেনেছে ইরান।

প্রস্তাবে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও গুলি চালিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রটি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ