ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:৪৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:৪৮:২৬ অপরাহ্ন
স্বাস্থ্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ফাইল ছবি
দন্ত চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সের (বিএফডিএস) উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বিশ্ব ওরাল হেলথ ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিন ‘নিরাময়-৩’-এর প্রচ্ছদ ও মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে অমুসলিম পরিবার থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণকারী ৫ জন কোরআনে হাফেজকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ ঈদ উপহার দেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ