ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধীদলীয় হুইপদের বৈঠক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৩-২০২৬ ০৭:৫৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৩-২০২৬ ০৮:১৬:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম খান এমপি, মো. আবুল হাসনাত এমপি ও মো. নূরুল ইসলাম এমপি। এ সময় উভয়পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকটি সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স