ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: তেহরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৬:৪১:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৫৭:২০ অপরাহ্ন
​তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: তেহরান ​ছবি: সংগৃহীত
গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি হামলার খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এসব দেশের দিকে ‘ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ শুরু করা হয়নি’। খবর আল-জাজিরা।

সোমবার (৯ মার্চ) তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা বলেন।

তিনি ইঙ্গিত দেন, হামলার অভিযোগ ‘সাজানো’ হতে পারে।

তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলার কাহিনি সাজিয়ে থাকতে পারে।’

বাঘাই বলেন, আমরাই এই যুদ্ধ শুরু করিনি বা উসকানি দিইনি। এটি কোনো পছন্দের যুদ্ধ নয়। এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রয়োজনের যুদ্ধ।

সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত এ ধরনের বিষয়ে আলোচনা ‘প্রাসঙ্গিক নয়’। এই মুহূর্তেও সামরিক সংঘর্ষ চলমান রয়েছে। এই নির্দিষ্ট সময়ে আমাদের মাতৃভূমি রক্ষার বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা প্রাসঙ্গিক নয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ