ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রধান বিচারপতির প্রবেশ গেট থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৪৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৪০:০১ অপরাহ্ন
​প্রধান বিচারপতির প্রবেশ গেট থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গেটের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশ গেটের কাছে সন্দেহভাজন বস্তুগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে এবং পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ