ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইরানি হামলার জের

তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৩৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৩৫:১১ অপরাহ্ন
তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার জেরে কুয়েতের জাতীয় তেল কোম্পানি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ হামলার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে। রোববারও তারা ‘একঝাঁক শত্রুপক্ষীয় ড্রোনের’ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে, যেগুলো দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েত সামরিক বাহিনী জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে।’

ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করারই ফল বলে জানানো হয়।

কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও রোববার (৮ মার্চ) নতুন করে হামলার খবর দিয়েছে। 

সূত্র : দ্য গার্ডিয়ান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ