ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:২৪:৫২ অপরাহ্ন
নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: জুবাইদা রহমান ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে।

নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়। বাংলাদেশও সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ