ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১২:০৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১২:০৪:৪৯ অপরাহ্ন
​পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু ​ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম।

তিনি বলেন, শনিবার সকাল থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় নৌপথে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

এ সময় খানজাহান আলী ও বাইগার নামে দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। পরে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এছাড়া আটকা পরা ফেরিগুলোও নিরাপদে ঘাটে ফিরে এসেছে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ