খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ০৫:০১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ০৭:৩১:৪০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পাচ্ছেন যাঁরা :
০১/ বেগম খালেদা জিয়া (মরণোত্তর)
(স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সাবিক অবদান)
০২/ ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ)
০৩/ মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর) (মুক্তিযুদ্ধ)
০৪/ অধ্যাপক ডা. জহুরুল করিম (বিজ্ঞান ও প্রযুক্তি)
০৫/ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা)
০৬/ ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) (সাহিত্য)
০৭/ এ কে এম হানিফ (হানিফ সংকেত) (সংস্কৃতি)
০৮/ বশির আহমেদ (মরণোত্তর) (সংস্কৃতি)
০৯/ জোবেরা রহমান (লিনু) (ক্রীড়া)
১০/ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (পল্লী উন্নয়ন)
১১/ ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) (সমাজসেবা/জনসেবা)
১২/ এস ও এস চিলডেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ (সমাজসেবা/জনসেবা)
১৩/ মো. সাইদুল হক (সমাজসেবা/জনসেবা)
১৪/ গণস্বাস্থ্য কেন্দ্র (সমাজসেবা/জনসেবা)
১৫/ মাহেরীন চৌধুরী (মরণোত্তর) (সমাজসেবা/জনসেবা)
১৬/ কাজী ফজলুর রহমান (মরণোত্তর) (জনপ্রশাসন)
১৭/ মোহাম্মদ আব্দুল বাকী (গবেষণা ও প্রশিক্ষণ)
১৮/ অধ্যাপক ড. এম এ রহিম (গবেষণা ও প্রশিক্ষণ)
১৯/ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া (গবেষণা ও প্রশিক্ষণ)
২০/ আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) (পরিবেশ সংরক্ষণ)
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স