ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিন কালবৈশাখীর পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৯:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৯:২০ অপরাহ্ন
ঈদের দিন কালবৈশাখীর পূর্বাভাস
ঈদুল ফিতরের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করবে বলে ধারণা আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টায় ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের উপরে দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ