ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১০:২৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১২:২০:৫০ পূর্বাহ্ন
কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত ​ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষক নিহতের ঘটনা ঘটেছে। ওই শিক্ষকের নাম আসমা সাদিয়া রুনা। তিনি সমাজকল্যাণ বিভাগের সভাপতি এবং সহকারী অধ্যাপক।

বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন।

জানা যায়, বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে আসমা সাদিয়ার গলায় ছুরিকাঘাত করেন ফজলুর রহমান নামে এক কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজলু।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাংলা স্কুপ /প্রতিনিধি / এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ