ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই সন্তানকে নিয়ে অন্যরকম লুকে পরীমণি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৪:১০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৪:১০:৩৮ অপরাহ্ন
দুই সন্তানকে নিয়ে অন্যরকম লুকে পরীমণি ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তিনি ডানা মেলে ছুটে চলের দুর্বার গতিতে। বিশেষ করে, মা হিসেবে পরী তার দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে কোয়ালিটি সময় দেন সর্বদা। ফেসবুকের পর্দায় সেগুলো ভেসে বেড়ায় কখনও কখনও। এবার তেমনটাই দেখা গেল সামাজিক মাধ্যমে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুকে সন্তানদের সঙ্গে একটি চমৎকার মুহূর্ত শেয়ার করেছেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে দুই সন্তানকে দুই পাশে আগলে রেখে হাসিমুখে বসে আছেন নায়িকা।

কালো রঙের হিজাব ও চশমায় পরীমণিকেও দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ। আর দুই সন্তান পরে ছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে লিখেছেন, হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ। পরীমণির এই পোস্টটি মুহূর্তেই মন কাড়ে তার ভক্তদের। তারা এই মা ও সন্তানদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। মন্তব্য ঘরে একজন লিখেছেন, মাশাআল্লাহ একটি সুখী পরিবার। আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ, মা পরীর দুই ডানা। বর্তমান সময়ে কাজের পাশাপাশি সন্তানদের দিয়েই সময় কাটে পরীমণির। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন নায়িকা। মাতৃত্ব যে এখন তার গুরুদায়িত্ব, তা বলার বাকি রাখে না।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ