ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইসরায়েলে পাল্টা হামলা চালাল ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৩:২৮:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:২৮:৫৬ অপরাহ্ন
​ইসরায়েলে পাল্টা হামলা চালাল ইরান ​ছবি: সংগৃহীত
তেহরানে ইসরায়েলি হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। এরপর সতর্কতামূলকভাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এ মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা।’

ইতিমধ্যে কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে।

এর আগে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তারা এ হামলাকে ‘পূর্বনির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে ইসরায়েল। খবর বিবিসি’র।

শনিবার ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

এদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। কর্মকর্তারা জানান, ইরানে হামলার প্রেক্ষাপটে শনিবার বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ থাকবে।

ইরানও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

ইরানে ইসরাইলের হামলা শুরু


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ