ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, মিললো পরিচয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:৩৩:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:৫৪:৪৭ অপরাহ্ন
গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, মিললো পরিচয় ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে এক যুবকের কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার দুই হাতের আঙুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ (৩০), বাড়ি নরসিংদীতে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ গুলিস্তানে স্টেডিয়াম মার্কটের এক এবং ৪ নম্বর গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়েছে। তবে ভুক্তভোগীর দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগী ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদী, তার হাত দুটি গুলিস্তানে কীভাবে এলো এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ