বগুড়া-৬
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে লড়বেন জেলা বিএনপির সভাপতি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০২-২০২৬ ০৭:১৬:১০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০২-২০২৬ ০৭:২৯:৩৮ অপরাহ্ন
দলীয় মনোনয়নের স্বীকৃতিপত্র রেজাউল করিম বাদশার হাতে তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলা স্কুপ
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। যিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি ফেসবুক পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।’
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স