ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০২:৫৪:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৬:৩১:৩৬ অপরাহ্ন
শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের সংবাদচিত্র: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর অন্যায়ভাবে কোনো ধরনের অপরাধ ছাড়া পুলিশ হামলা করেছে। রাস্তা ঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারবে এই অধিকার কে দিয়েছে। মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না। রাস্তা কি পুলিশের সম্পত্তি। ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, না হলে আমাদের কর্মসূচি চলবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ