ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চাকরি গেল ৯ সচিবের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:১২:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:১২:২১ অপরাহ্ন
​চাকরি গেল ৯ সচিবের ফাইল ছবি
বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন– স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) এম এ আকমল হোসেন আজাদ, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাইয়ুম আরা বেগম।


এদিকে সরকারের প্রশাসনিক কাঠামোতে রদবদলের অংশ হিসেবে তিনজন সচিবকে তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একইভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ