ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১১:০২:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:২১:০৫ অপরাহ্ন
​নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ ফাইল ছবি
নড়াইল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ওসিকুর ফকির (৩০) ও  ফেরদৌস (৪০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ