ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মারা গেছেন ক্রিকেটার শেখ মেহেদীর মা, বিসিবির শোক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০২-২০২৬ ০২:৫৮:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৬ ০২:৫৮:২০ অপরাহ্ন
​মারা গেছেন ক্রিকেটার শেখ মেহেদীর মা, বিসিবির শোক ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম মারা গেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোক বার্তায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ