ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:৩৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:৩৬:১৩ অপরাহ্ন
​দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার অতীতের মতো কোনো দলকানা কর্মকর্তা দেখতে চায় না।

তিনি সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রাজনৈতিক পরিচয় দিয়ে কিছু হয় না, কাজের দক্ষতা ও পারফরম্যান্সই একজন কর্মকর্তার পরিচয় তুলে ধরে। জনগণের প্রত্যাশা পূরণে নিরপেক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ভালোভাবে পড়তে হবে। এটি কেবল অঙ্গীকার নয়, জনগণের সঙ্গে করা একটি সামাজিক চুক্তি। জনগণের ভোটে সরকার গঠিত হওয়ায় সেই সামাজিক চুক্তি এখন রাষ্ট্রীয় অঙ্গীকারে পরিণত হয়েছে।

ইশতেহারের অগ্রাধিকার বিষয়গুলো বিবেচনায় রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বন বিভাগ ও সমবায় বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ