ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:৫১:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:৫১:২১ অপরাহ্ন
৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড ফাইল ছবি
ভারতে এক দশক ধরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ও তার ভিডিও ডার্ক ওয়েবে বিক্রির দায়ে এক দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেন। বান্দার পকসো আদালতের অতিরিক্ত জেলা জজ পি. কে. মিশ্র এই অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ হিসেবে উল্লেখ করে বলেন, অপরাধীদের সংশোধনের কোনো সুযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ সাজাই কাম্য।

দণ্ডিত আসামিরা হলেন উত্তর প্রদেশের জলকল বিভাগের সাবেক জুনিয়র ইঞ্জিনিয়ার রাম ভবন (৫০) এবং তার স্ত্রী দুর্গাবতী (৪৭)। আদালত সূত্রে জানা যায়, এই দম্পতি তিন থেকে ১৩ বছর বয়সী অন্তত ৩৩ শিশুকে যৌন নির্যাতন করেন। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বান্দা ও চিত্রকূট জেলায় এই পাশবিকতা চালানো হয়।

শিশুদের অনলাইন ভিডিও গেম খেলার প্রলোভন, টাকা এবং উপহার দিয়ে ফাঁদে ফেলতেন তারা। নির্যাতিত শিশুদের ভিডিও ও ছবি অন্তত ৪৭টি দেশের গ্রাহকদের কাছে ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করতেন এই দম্পতি। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, শিশুদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে যে, অনেককে যৌনাঙ্গের ক্ষতের জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এমনকি দীর্ঘদিনের অত্যাচারে কিছু শিশুর চোখে ট্যারাভাব তৈরি হয়েছে। এই শিশুদের মানসিক ট্রমা কাটাতে দিল্লির এইমস চিকিৎসকদের সহায়তা নিয়েছে সিবিআই।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ