প্রধান ২ কাজের কথা জানালেন অর্থমন্ত্রী আমীর খসরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০২-২০২৬ ০২:২৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০২-২০২৬ ০২:২৫:১৫ অপরাহ্ন
ফাইল ছবি
নতুন অর্থমন্ত্রী হয়ে প্রথমবারের মতোন সচিবালয়ে গেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি সচিবালয়ে যান। সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের প্রধান দুই কাজের কথা জানান।
আমীর খসরু বলেন, “অর্থনীতির সার্বিক সুফল যেন দেশের সর্বস্তরের মানুষ সমানভাবে পায় সেটি নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। এছাড়া রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো সবগুলোই সমস্যাগ্রস্ত। এসব সমস্যাগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমস্যা মুক্ত করে কার্যকর করাই হবে আমার দ্বিতীয় কাজ।”
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে নতুন মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন আমীর খসরু। আর বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ নেন বিএনপির এ শীর্ষ নেতা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স