ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​লোকে লোকারণ্য সংসদ এলাকা, উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন
​লোকে লোকারণ্য সংসদ এলাকা, উৎসবের আমেজ ফোকাস বাংলা নিউজ
শপথকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবনের পুরো এলাকা। সংসদ ভবনের উত্তর ও দক্ষিণ পাশে হাজারও লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পুরো এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনের দু’পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। শুধু মিরপুর রোড খোলা রয়েছে। এ দিক দিয়ে স্বল্প সংখ্যক যান চলাচল করছে। 

উত্তর ও দক্ষিণ, এ দু’পাশে হাজারও লোকজনের উপস্থিতি রয়েছে। নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথকে কেন্দ্র করে তারা এসেছেন। বিশেষ করে নতুন সংসদ সদস্যের অনুসারী তারা। এছাড়া উৎসুক জনতাও ভিড় করছে।  রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলনের অনুসারী কেশরহাট পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান। শপথ অনুষ্ঠানের জন্য তিনি এসেছেন জাতীয় সংসদ ভবন এলাকায়। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “রাতেই এসেছি। মূলত আজ শপথ, এ কারণে এমপির সঙ্গে আসা।”

মশিউর রহমান বলেন, “এটি একটি আসলে উৎসব। নেতার সঙ্গে একটি আত্মীক সম্পর্ক। যেহেতু আমরা রাজনীতি করি এটি রীতিও বলতে পারেন। দীর্ঘদিন এক পাক্ষিক শাসনের কবল থেকে মুক্তি হয়ে নতুন বাংলাদেশের পথচলা। দীর্ঘদিন পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসায় নেতাকর্মীরা আবেগেও এসেছেন।” ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদের অনুসারী সেলিম বলেন, “এটি আমাদের কাছে ঈদের আনন্দের মতোন। নেতার সঙ্গে আসলাম, আবার নেতার সঙ্গে যাবো, এটি অন্যরকম আনন্দ।”

এদিকে, বিএনপির ন্যায় জামায়াতের কর্মীরাও এসেছেন তাদের নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ