ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৬:০১:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৬:০১:৫৫ অপরাহ্ন
সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি
বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত সরকার।  ওইদিনই সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক শপথের পর মঙ্গলবার বেলা ১১টায় সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি। ওই বৈঠক থেকে সংসদ নেতা ও উপনেতা কে হবেন, তা ঠিক করা হবে।

এদিকে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার বিষয়ে ইতোমধ্যে কিছুটা ধারণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, মন্ত্রিসভা সম্পর্কে ধারণা নেই। তবে যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আন্দোলন করেছেন, তারা মন্ত্রিসভায় স্থান পাবেন। যারা দুর্নীতির সঙ্গে আপস করেননি তারাও মন্ত্রিসভায় থাকবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ