ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৫:২৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৮:২৮:১৭ অপরাহ্ন
পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছেড়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের। বিসিবি পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি। নিজ নিজ কমিটির কাজ আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

দেশের না থাকলেও অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সক্রিয় থাকবেন বিসিবি প্রধান। বিসিবি পরিচালকদের তিনি জানিয়েছেন, 'আমি শিগগিরই ফিরবো।' 

প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না। তবুও বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে বুলবুলকে। মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদশে। পরিবর্তে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। 

এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আইসিসি, পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যেতে হয়েছে বিসিবিকে। শেষমেষ বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি।


বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ