সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হওয়া কে এই ফারজানা শারমিন পুতুল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৪-০২-২০২৬ ০৫:৩১:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০২-২০২৬ ০৫:৩৪:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করেছেন পুতুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে পুতুল বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হয় বিএনপির। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না।
বাবার মৃত্যুর পর হারানো আসনটি পুনরুদ্ধার করার পর বিজয়ী পুতুল বলেন, মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। নির্বাচনি মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স