ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১২:২২:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১২:২২:০৫ অপরাহ্ন
​ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী পোস্টাল ব্যালটসহ আসনটির ১০৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পোস্টালসহ ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৬০টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে দেড় শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৬০টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৮৯টি আসনে জয় পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৬৬টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৫টি আসনে জয় পেয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ