ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকা-৯ আসনে এগিয়ে ধানের শীষ, তৃতীয় স্থানে জারা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৭:৫৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৭:৫৮:০৮ অপরাহ্ন
​ঢাকা-৯ আসনে এগিয়ে ধানের শীষ, তৃতীয় স্থানে জারা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ফলাফল প্রকাশ। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব।

ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে এগিয়ে রয়েছে। এ কেন্দ্রে মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া পেয়েছেন ২৬১ ভোট। ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা পেয়েছেন ১৩৬ ভোট।

অন্যদিকে, খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষ প্রতীক শীর্ষে রয়েছে। এ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৫৫ ভোট। শাপলা প্রতীক পেয়েছে ১৯২ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৫৯ ভোট। এখানে ধানের শীষ প্রতীকের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান ২৬৩ ভোট।

এছাড়া রাজারবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাবিবুর রশিদ পেয়েছেন ৯৩৩ ভোট। শাপলা কলির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৬৮৯ ভোট। আর ২৮৩ ভোট পেয়ে এই কেন্দ্রেও জারার অবস্থান তৃতীয়।

তিন কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক স্পষ্টভাবে এগিয়ে থাকলেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসা সাপেক্ষে চূড়ান্ত চিত্র নির্ধারিত হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ