ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও

​৫০ নয়, ৭৪ লাখ টাকা মিলেছে জামায়াত আমিরের লাগেজে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৫:৩১:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৫:৩৪:৩৭ অপরাহ্ন
​৫০ নয়, ৭৪ লাখ টাকা মিলেছে জামায়াত আমিরের লাগেজে ​ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের বেলাল উদ্দিন প্রধানের কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত তল্লাশির সময় সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশির সময় তার লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে জানায়।

তবে পরে গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অন্যদিকে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। তিনি বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা বহন করছিলেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান জানিয়েছেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন। তার বক্তব্য যাচাই–বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ