ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঈদের মতোই ফাঁকা ঢাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৬ ০১:৪৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৬ ০১:৪৮:৫৩ অপরাহ্ন
​ঈদের মতোই ফাঁকা ঢাকা ছবি: সংগৃহীত
দেশজুড়ে নির্বাচনি আমেজ। এই আমেজে অংশ নিতে দুদিন আগে থেকেই গ্রামের বাড়ি ছুটছেন রাজধানীবাসী। এছাড়া আজ থেকে টানা চার দিনের শুরু হয়েছে। এতেই ফাঁকা হচ্ছে রাজধানী।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর রাস্তা থেকে শুরু করে পাড়া-মহল্লা প্রায় সবখানেই ফাঁকা। সড়কে গণপরিবহন কম। তবে অটোরিকশা, রিকশা চলছে। মাঝে মাঝে সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে।  মিরপুর,  তেজগাঁও, রামপুরা, বাড্ডা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, ধানমন্ডি, বসুন্ধরা, যাত্রাবাড়ী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

বনশ্রীর বাসিন্দা সেলিম জানান, তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। ভোটার হয়েছেন ঢাকার। এ কারণে তিনি গ্রামের বাড়ি যাননি। তিনি বলেন, যারা গ্রামের ভেটার তারা চলে গেছেন। ভোট আর ছুটিতে পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে। সানাউল্লাহ নামে এক ব্যক্তি বলেন, পুরা ঢাকাই এখন ফাঁকা। ঈদের মতো মানুষ বাড়ি যাচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ