ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যে কেন্দ্রে ভোট দেবেন ​জাইমা রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৬ ১২:৫২:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৬ ১২:৫২:২৩ অপরাহ্ন
যে কেন্দ্রে ভোট দেবেন ​জাইমা রহমান ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোট দেবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। এই কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, তারেক রহমানের সঙ্গে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে ভোট দিতে আসবেন জাইমা রহমান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ