ঝুঁকিপূর্ণ এলাকার নিরাপত্তায় রোবট কুকুর
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-০২-২০২৬ ০২:৫০:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০২-২০২৬ ০২:৫০:১৭ অপরাহ্ন
ফাইল ছবি
আসন্ন ফুটবল বিশ্বকাপের সময় নিরাপত্তা জোরদার করতে মেক্সিকো পুলিশের সহায়তায় রোবট কুকুর নিয়োগ দেওয়া হচ্ছে। চার পায়ের এই রোবটগুলোর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে লাইভ ফুটেজ সংগ্রহ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারে।
সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। গুয়াদালুপ সিটি কাউন্সিলের জন্য প্রতিটি রোবট কুকুরের খরচ ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা (১,৪৫,০০০ ডলার)। এটি মেক্সিকোর মন্টেরি মেট্রো এলাকার একটি অংশে ব্যবহৃত হবে, যেখানে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হবে।
মেক্সিকোর স্থানীয় প্রশাসন একটি ভিডিও প্রদর্শনীর মাধ্যমে রোবট কুকুরের কার্যক্রম প্রদর্শন করেছে। ভিডিওতে দেখা যায়, রোবটগুলি কিছুটা বিপত্তি থাকা সত্ত্বেও সিড়ি ও ভবনের মধ্য দিয়ে উঠে যেতে পারে এবং গোপনে দৃশ্য ধারণ করে পুলিশকে সরবরাহ করতে সক্ষম। এছাড়া অস্ত্রধারী মানুষের সঙ্গে মোকাবিলায় রোবট কুকুরকে লাউডস্পিকারের মাধ্যমে অস্ত্র সমর্পণের নির্দেশ দেয়ার চিত্রও প্রদর্শন করা হয়।
গুয়াদালুপ সিটির মেয়র হেক্টর গার্সিয়া জানিয়েছেন, প্রাথমিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহায়তা করবে এই রোবট। যে সময় শারীরিক উপস্থিতির ঝুঁকি থাকে, তখন অফিসারদের নিরাপত্তায় ভূমিকা রাখবে। প্রয়োজনে দেনদরবারের ক্ষেত্রেও তাদের ব্যবহার করা হবে।মেক্সিকোর বেশ কিছু অঞ্চল অপরাধ প্রবণ হওয়ায়, ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিদেশি পর্যটকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ ফিফার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন, যা তিন দেশের ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচে ভাগ হবে। যদিও মূল কেন্দ্র হবে যুক্তরাষ্ট্র, তবু বিশ্বকাপের একটি বড় অংশ মেক্সিকোতেও অনুষ্ঠিত হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স