ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০২-২০২৬ ১১:২২:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৬ ১১:২২:১৭ পূর্বাহ্ন
​ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ সংবাদচিত্র: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য পবিত্র ঈদের আমেজকে মনে করিয়ে দিচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ। এদিকে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটারই দুই-তিন দিনের ছুটি নিয়ে সন্তানদের নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। অনেকে বলছেন, কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাওয়ায় তারা এই বাড়তি কষ্টটুকু মেনে নিচ্ছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ