ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৮:০৮:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:০৮:৫৮ অপরাহ্ন
​ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ​ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব ফোরাম হিসেবে পরিচিত। এ সভায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতি-নির্ধারণী বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানান, এ সভায় অধস্তন আদালতসমূহের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত আসতে পারে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ