ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপির নির্বাচনী ইশতেহারে যা রয়েছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৫:৫০:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৫:৫২:০৫ অপরাহ্ন
​বিএনপির নির্বাচনী ইশতেহারে যা রয়েছে ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার পাঠ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে ওলামা দলের আহ্বায়ক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হলে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন আগে দলীয় ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারেক রহমান।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ইশতেহারে পাঁচটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

প্রথম অধ্যায়ে রয়েছে ‘রাষ্ট্র ব্যবস্থার সংস্কার’, দ্বিতীয় অধ্যায়ে ‘বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন’, তৃতীয় অধ্যায়ে ‘ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার’, চতুর্থ অধ্যায়ে ‘অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন’ এবং পঞ্চম ও শেষ অধ্যায়ে ‘ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি’র বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

বিএনপির নির্বাচনী ইশতেহার-২০২৬ দেখতে ক্লিক করুন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ