ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:১৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:১৭:১৯ অপরাহ্ন
​সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত ​ফাইল ছবি
ভারতের সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এ সময় গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকায় অন্তত আট থেকে ১০ বার কম্পন রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকায়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টা ৩৯ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন রেকর্ড করা হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক অনুভূত হয়েছে।

সংস্থাগুলোর তথ্যমতে, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, সিকিম ও পার্শ্ববর্তী হিমালয় অঞ্চলটি একটি ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। বড় কম্পনের পর ধারাবাহিকভাবে ছোট আকারের আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ