ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিদ্যুৎ উপদেষ্টার মোবাইল নম্বর হ্যাকড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৫:১১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৫:১৪:৪৬ অপরাহ্ন
​বিদ্যুৎ উপদেষ্টার মোবাইল নম্বর হ্যাকড ​ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সতর্কবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লিখেন, ‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোন অর্থ সাহায্য চাচ্ছিনা। এ ধরণের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’

উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ