ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৭:১২:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৭:১২:২৭ অপরাহ্ন
​জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
সারা দেশে নির্বাচনের প্রচারে অংশ নেওয়া নারী নেতাকর্মীদের ওপর হেনস্থা ও বাধার প্রতিবাদে ঘোষিত সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা । বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনটি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সমাবেশ স্থগিতের কথা ঘোষণা করেছে।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন, আগামী ৩১ জানুয়ারি মহিলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হবে।

ডা. তাহের সংবাদ সম্মেলনে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতে যদি সমস্যা সমাধান না হয়, তবে আমাদের মহিলা শাখা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে ১১ দলীয় জোটের পক্ষ থেকেও বড় ধরনের রাস্তায় কর্মসূচি নেওয়া হতে পারে। আপাতত মহিলা শাখার সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে যাতে সরকারের কাছে সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ