ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৬:০৮:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:১২:৫২ অপরাহ্ন
​লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫ ​ছবি: সংগৃহীত
প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের ১৫ নেতাকর্মী নেতাকর্মী আহত হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুরের পর টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্নভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নাই। 

ঘটনার সুত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।

এদিকে বিএনপি ও  জামায়াতের সংঘর্ষের ফলে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব, বিজিবি।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ