ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৬:০০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৬:০০:৪৬ অপরাহ্ন
​সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল
ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরিকে একটি পূর্ণাঙ্গ এআই চ্যাটবটে রূপান্তর করার পরিকল্পনা করছে অ্যাপল। অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যান জানান, নতুন চ্যাটবটটি চলতি বছর শেষে আইফোন, আইপ্যাড ও ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে বর্তমান সিরি ইন্টারফেসের স্থলাভিষিক্ত হবে। 

ভয়েস ও টাইপিং উভয় মোডেই কাজ করতে সক্ষম ‘ক্যামপোস’ নামের চ্যাটবটটি ওয়েব সার্চ, কনটেন্ট তৈরি ও ফাইল বিশ্লেষণের মতো জটিল কাজ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। 

পাশাপাশি অ্যাপল একটি এআই-চালিত পরিধানযোগ্য পিনও তৈরি করছে, যা ২০২৭ সালে বাজারে আসতে পারে। খবর রয়টার্স

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ